সংবাদ

আমাদের সংবাদ মাধ্যমে খবর খুব কমই থাকে। খবরের নামে যা প্রকাশ করা হয় তা মূলত বিজ্ঞাপন। বিজ্ঞাপনকে খবর বলে সংবাদ মাধ্যম প্রকাশ করতে করতে মানুষ খবর আর বিজ্ঞাপনের পার্থক্য ভুলে গেছে। খবর হলো সেগুলোই যা ক্ষমতাবান, বিত্তশালী, প্রভাবশালীরা লুকিয়ে রাখেন বাকি সবই বিজ্ঞাপন।

বাংলাদেশের সংবাদ মাধ্যম অনলাইন মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং ইলেক্ট্রিক মিডিয়ার প্রায় সব সংবাদ মাধ্যমের মালিক সত্ত্বাধিকারী কোনো না কোনো প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক নেতা কিংবা ব্যবসায়িক ক্ষমতাবান কেউ। যারা বড় বড় দুর্নীতি আর অপরাধ করছেন তারা ছোট ছোট অপরাধকে সংবাদ মাধ্যমে খবর আকারে প্রকাশ করে নিজেদের বড় বড় অপরাধের খবর আড়াল করছেন।

আমাদের সংবাদ মাধ্যমের সম্পাদক ও সংবাদ কর্মীরা কেউ স্বাধীন নন। কোনো না কোনো ভাবে তারা অপরের ক্ষমতার খোলসে আবদ্ধ। ক্ষমতাবান ব্যক্তির নিকট জবাবদিহিতা করতে হলে আপনার সম্পাদক ও সংবাদ কর্মী না হওয়ায় শ্রেয়। সম্পাদক ও সংবাদ কর্মীকে হতে হবে ক্ষমতাবান প্রভাবশালী ব্যক্তির জবাবদিহিতার উর্ধ্বে। তাঁর একমাত্র জবাবদিহিতা থাকবে সাংবিধানিক সুষ্ঠ আইনের প্রতি।

Comments

Popular posts from this blog

প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে সৎ ও নৈতিক শিক্ষার গুরুত্ব বেশি

ফেইসবুক আইডি নিরাপদ রাখবেন কিভাবে

ধর্ম ও ধার্মিক