ডিসি'র চুমু বৃত্তান্ত


আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন লিউনস্কি নামের এক নারীর সাথে যৌন কেলেঙ্কারিতে ফেঁসে গিয়েছিলেন। বিল ক্লিনটনের নামে অভিযোগ আনা হয়েছিল তিনি লিউনস্কি নামের এক নারীর সাথে ঐ নারীর সম্মতিক্রমে চুমু খেয়েছেন। প্রথম দিকে তিনি বিষয়টি অস্বীকার করলেও বিশ্বজুড়ে সমালোচিত হওয়ায় তিনি নিজ রাষ্ট্রের মানুষের সমবেত করে এক বিবৃতিতে বিষয়টি স্বীকার করেন। তিনি সে বিবৃতি তে বলেন যে, আমেরিকা পৃথিবীর অন্যতম আধুনিক রাষ্ট্র। এই রাষ্ট্রে সাধারণ জনগণ একে অপরের সাথে যৌন সম্পর্কে মিলিত হওয়া অপরাধ নয়, কিন্তু আমি প্রেসিডেন্ট বলে লিউনস্কিকে তাঁর সম্মতিতে চুমু খেয়ে অপরাধী। কেননা আমি এই রাষ্ট্রের প্রেসিডেন্ট।

জামালপুরের ডিসি তাঁর সরকারী কার্যালয়ের পাশের কক্ষে এক সহকর্মী কে আলিঙ্গনের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। যে দেশে ঘুষ খাওয়া অপরাধ নয়, সে দেশে বিপরিত লিঙ্গের সম্মতিক্রমে চুমু খাওয়া অপরাধ কেন?
বাংলাদেশের প্রায় প্রতিটি সরকারী বে-সরকারী থেকে শুরু করে এনজিও কর্মকর্তাদের মধ্যে এমন পরকিয়ার অনৈতিক সম্পর্ক বিদ্যমান।
যেখানে বাবার কাছে মেয়ে নিরাপদ নয়, শিক্ষকের কাছে ছাত্রী, হুজুরের কাছে ছাত্র-ছাত্রী, পৌরহিদের কাছে দায়িকা নিরাপদ নয় সেখানে একজন সরকারী কর্মকর্তা অপর সরকারি কর্মকর্তার সাথে চুমু খাওয়ার বিষয়ে ঢোল পিঠিয়ে লাভ কি?

একজন ডিসি প্রতি স্বাক্ষরে কমপক্ষে এক লক্ষ থেকে শুরু করে এক'শ কোটি টাকার ঘুষ বিনিময় করে থাকেন। বহু ঘুষ দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকে এমন উচ্চ পদস্থ কর্মকর্তাগণ। তাদের স্বাক্ষর প্রতি ঘুষ বিনিময়ে আপনাদের প্রতিবাদের অনুভূতি জাগেনা কিন্তু একজন নারী সহকর্মীর সাথে তার ইচ্ছা ও সম্মতিক্রমে চুমু খেলে আপনাদের প্রতিবাদের অনুভূতি খাঁড়া হয়ে যায়। এ জাতি একটা সেক্সুয়াল ফ্রাস্ট্রেটেড জাতিতে পরিণত হচ্ছে দিন দিন। এই দেশে কি পরকিয়া নিষিদ্ধ? পরকিয়া নিষিদ্ধকরণে সামাজিক ও রাষ্ট্রিয় কোনো ব্যবস্থা আছে? ছোট ছোট বিষয়ে লাফাতে লাফাতে আমরা বড় বিষয়গুলো আড়াল করে দিই।

Comments

Popular posts from this blog

প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে সৎ ও নৈতিক শিক্ষার গুরুত্ব বেশি

ফেইসবুক আইডি নিরাপদ রাখবেন কিভাবে

ধর্ম ও ধার্মিক