Posts

Showing posts from 2020

ধর্ম ও ধার্মিক

Image
কাটমোল্লার মেয়ে আরেফা বেগম দীর্ঘদিন যাবৎ অসুস্থ। ডাক্তারের পর ডাক্তার দেখাইতে দেখাইতে তাঁহার সন্তানরা ক্লান্ত না হইলেও আরেফা বেগম নিজেই ক্লান্ত হইয়া পড়িয়াছে। তাঁহার রোগের কোনো ঊনিশ-বিশ হইতাছে না। ঔষধের পর ঔষধ চেইঞ্জ হচ্ছে খাবার তালিকা চেইঞ্জ হচ্ছে শুধু চেইঞ্জ হচ্ছে না রোগের আকার ধরণ। প্রচণ্ড অসুস্থতার মইধ্যে ও আরেফা বেগম নামাজ কালাম কাযা করবার পক্ষে না। তা নিয়মিত চলছে। ডাক্তারের পরামর্শ মতো ঔষধ চলছে। কিন্তু সুস্থতাবোধের লক্ষ্যে গাভীর দুধ খাওয়াইতে বলেছিলো ডাক্তার মহাশয়। গাভীর দুধ তো গাভীর দুধ নাই হরিণের দুধ হইয়া গেছে। দু-তিনটে পাড়া মহল্লা পুরো দু-এক এলাকা জুড়ে কোথাও গাভীর দুধ পাওন যায় না। সে-বার খোঁজ নিয়ে জানা গেল, পাশ্ববর্তী গ্রামে এক গৃহিণীর দু-একটা অস্ট্রেলিয়ান গাভী আছে। গাভী দু'টো বাচ্চা দিয়েছে। দুধের কোনো অমিল নাই। গৃহিণী দুধের আড়ত খুলে বসেছেন। তবে সমস্যা একটা, সমস্যা বড়সড় ছোটখাটো কোনোটা নিজের না সমস্যা হইলো গিয়া কাটমোল্লার নামাজি মেয়ে অসুস্থ আরেফা বেগমের। যে গৃহিণী গাভীর দুধ বিক্রি করেন ঐ মহিলা জাতে বৌদ্ধিস্ট। অপর দিকে আরেফা বেগম নামাজ কালাম পড়া পরহেজগার নারী একজন বড়ুয়া...

প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে সৎ ও নৈতিক শিক্ষার গুরুত্ব বেশি

Image
উত্তর নলবিলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বটবৃক্ষ     আজকাল স্কুলে স্কুলে বিস্কুট দেয়, মাধ্যমিকের শিক্ষার্থীদের টাকা দেয় গাড়ীতে করে স্কুলে যাওয়ার জন্য হেঁটে গেলে ক্লান্ত হয়ে পরবে বলে। আমাদের সময়ে স্কুলে বিস্কুট কিংবা গাড়ী ভাড়ার জন্য টাকা কোনোটাই ছিলো না। প্রায় কিলোমিটার হেঁটে স্কুলে যেতাম, সন্ধ্যায় বাড়ীর বাজার আনতে গিয়ে দু চার টাকা, এতে মহাখুশিতে আমরা বিশ্বজয় করে ফেলতাম। তখন পঞ্চম শ্রেণীতে পড়ি, আমাদের সময়ে পিইএসসি ছিলো না। বৃত্তি পরীক্ষা ছিলো মাথাব্যথার কারণ। মডেল টেষ্টের পর মডেল টেষ্ট। কোথাও ফটোকপির মেশিন ছিলো না স্কুল থেকে প্রায় তিন কিলোমিটার দূরের এক বাজার থেকে ফটোকপি করতে হত আমাদের। আমান উল্লাহ স্যার আমাদের দুজনকে ফটোকপি করতে পাঠালেন। পঁচিশ টাকায় পঞ্চাশ কপি। টাকা দিলেন এক'শ। আমি আর মোরশেদ মিলে বৈশাখের রৌদ্র খরতাপে হেঁটে হেঁটে ফটোকপি করতে গেলাম। তিন কিলোমিটার হেঁটে গিয়ে ফটোকপি সম্পন্ন করে হেঁটে হেঁটে আসছি। রাস্তায় ফেটি বক্স আইসক্রিম বিক্রি করছে। তৃষ্ণায় গলা শুকিয়ে গেলেও ঐ পঞ্চাশ টাকা থেকে আইসক্রিম খাওয়ার সাহস হয়নি আমাদের। আজকাল যে স্কুলে বিস্কুট দেওয়া হয় স...