রাষ্ট্র হত্যা করো আমায়
রাষ্ট্র তুমি আমায় মারো, তবু নিরাপদ সড়ক করো। বিশৃঙ্খলার আবছাঁয়াতে, মরছে মানুষ দিনে রাতে। লাইসেন্স নামের ধোঁকাবাজি, পল্টিনেতার কারসাজি। মাদক সেবনে গাড়ী চালাই, পিষে মারা তুচ্ছ প্রায়। যদি চালক ইয়াবা খাই, লাইসেন্সে তার কি আসে যায়। নিরাপদ আন্দোলনে, ছাত্রসমাজ রাস্তায় নামে। কাঁদানেগ্যাস মারছো ছিঁটে, লাঠির বারি ছাত্রের পিঠে। লাথি আমায় মারবে যতো, নেচে উঠবে রক্ত ততো। তারুণ্যের লোহ তেজে, রুখে দাঁড়াবো জেব্রাক্রসে। নেতা প্রতিবার বাণী শোনাই, ...