রসকষ-৫

-নিয়ম করে আগুন লাগা কোনো  সুনিদির্ষ্ট মহলকে ফাঁসানোর পায়তারা।

-ফায়ারসার্ভিসের পানির ফাঁটা পাইপ চেপে ধরায় সবাই নাঈমকে স্যালুট জানাচ্ছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী যে পুরো বিষয়টি মনিটরিং করেছেন, তাঁকে কেউ ধন্যবাদ দিচ্ছে না।

-নাঈমকে স্যালুট জানাতে জানাতে আমরা ক্লান্ত হচ্ছি, কিন্তু কেউ জিজ্ঞেস করছিনা উন্নয়ণশীল রাষ্ট্রের ফায়ারসার্ভিসের পানির পাইপ ফাঁটা কেন?

-কার কাছে জিজ্ঞেস করবো।আগে বিশ্বের অনুন্নত রাষ্ট্রগুলো সিঙ্গাপুর হওয়ার স্বপ্ন দেখতো।কিন্তু আজ, সিঙ্গাপুরও বাংলাদেশ হওয়ার স্বপ্ন দেখেন। ভেবে দেখেছেন কি? আমরা স্বপ্নদোষে কতো এগিয়ে গেছি?

-পরের বাচ্চা আয় রোজগার করলে নিজের ছেলে বলে দাবী করি, কিন্তু নিজের ছেলে দোষ করলে পরের মাকে গালাগাল দিয়ে নিজের ছেলেকে অস্বীকার করি।হুম এটা বাঙালীর কাজ।
এই যেমন বিল্ডিং করার অনুমোদন দিয়েছে, ইনকাম টেক্স নিয়েছে। কিন্তু আগুন লাগাই অবৈধ  হয়েগেল।

-আচ্ছা যারা এফআর টাউয়ার, লিটনের ফ্ল্যাট অবৈধ বলছেন তারা কতোটুকু বৈধ?

-রাষ্ট্র উন্নত হলে কনডম ও উন্নত করতে হয়, না হলে সেসব কনডম দুর্ঘটনাবশত মান্দার বাচ্চার জন্ম হতে পারে।

-আচ্ছা নাঈম ফায়ারসার্ভিসের সহযোগিতা করে বড় হয়ে পুলিশ হতে চাইলো কেন? ব্যাটা সেয়ানা, সে জানে ফায়ারসার্ভিসের কমান্ডার হলে ফাঁটা পাইপ নিয়ে পানি দিতে হবে। আর দেশের রাজা যেহেতু পুলিশ,সে পুলিশ হলে মানুষ তাঁকে পানি দিবে।

-প্রবাসে যারা আছেন, তাদের সাথে ঐ দেশের কেউ থাপালিং করলে স্পষ্ট বলে দিবেন আপনি আগামী বিশ্বের ডন রাষ্ট্রের বাসিন্দা।সুতরাং নো থাপালিং।থাপালিং করলে তার পানির পাইপ লাইন ফুটো করে দিবেন।

Comments

Popular posts from this blog

প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে সৎ ও নৈতিক শিক্ষার গুরুত্ব বেশি

ফেইসবুক আইডি নিরাপদ রাখবেন কিভাবে

ধর্ম ও ধার্মিক