রাষ্ট্র হত্যা করো আমায়

রাষ্ট্র তুমি আমায় মারো,
              তবু নিরাপদ সড়ক করো।
বিশৃঙ্খলার আবছাঁয়াতে,
             মরছে মানুষ দিনে রাতে।
লাইসেন্স নামের ধোঁকাবাজি,
                পল্টিনেতার কারসাজি।
মাদক সেবনে গাড়ী চালাই,
                 পিষে মারা তুচ্ছ প্রায়।
যদি চালক ইয়াবা খাই,
               লাইসেন্সে তার কি আসে যায়।

নিরাপদ আন্দোলনে,
              ছাত্রসমাজ রাস্তায় নামে।
কাঁদানেগ্যাস মারছো ছিঁটে,
                লাঠির বারি ছাত্রের পিঠে।
লাথি আমায় মারবে যতো,
                  নেচে উঠবে রক্ত ততো।
তারুণ্যের লোহ তেজে,
                 রুখে দাঁড়াবো জেব্রাক্রসে।
নেতা প্রতিবার বাণী শোনাই,
                  বাস্তবে তার রূপ নাই।
প্রতিবারের আশ্বাসে,
               রাস্তা ছাড়ি বিশ্বাসে।
বিনিময়ে আবার লাশ,
                কোন সাহসে চড় বসাস।

এবার তো আর তা হবে না,
                 লাট বাবুদের ছাড় দিবো না।
আমার দেশ আমরাই গড়বো,
               দাবী আদায়ে রাস্তা ছাড়বো।
                     
            রাষ্ট্র হত্যা করো আমায়|| কাব্য সৌরভ

Comments

Popular posts from this blog

প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে সৎ ও নৈতিক শিক্ষার গুরুত্ব বেশি

ফেইসবুক আইডি নিরাপদ রাখবেন কিভাবে

ধর্ম ও ধার্মিক